
পরে ৬ নভেম্বর একটি স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিয়ে এক মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন বাশার। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টাকা ফেরত দেননি। গত ১৪ ডিসেম্বর টাকা ফেরত চাইতে গেলে অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে...

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা তরিকুল নামে ওই কয়েদিকে হাসপাতালে নিয়ে আসেন। কারাগারের ভেতর তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে হাসপাতালের জরুরি বিভাগে আনার পরপরই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন..

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা ১১ মামলার আসামি সজলকে প্রথমে আটক করে পুলিশ। তিনি পুলিশের কাছে স্বীকার করেন, স্বামীবাগের একটি ভাড়া বাসায় অস্ত্র ও মাদক মজুত রেখেছেন। পরে সেখানে অভিযান চালিয়ে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন, ৭৭টি তাজা গুলি, ৫৯ গ্রাম হেরোইন, হেরোইন তৈরিতে ব্যবহৃত ৮৭ গ্রাম...

চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এ রায় দেন।