
নামসর্বস্ব আটটি প্রতিষ্ঠানের নামে ব্যাংক থেকে ৫৬ কোটি ১৫ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও পাচারের অভিযোগে ১১৫ জনকে আসামি করে আটটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব ভুয়া প্রতিষ্ঠান গঠনের নেপথ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী রনিসহ তাঁর পরিবারের একাধিক সদস্য জড়িত

চলতি বছরের ২৫ নভেম্বর হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উপজেলার কলাদিয়া গ্রামের মো. শামসউদ্দিন। মৃত্যুর এক সপ্তাহ পর, ২ ডিসেম্বর রাতে পাকুন্দিয়া থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের ওই মামলায় মৃত শামসউদ্দিনের নামও অন্তর্ভুক্ত করা হয়। তাঁকে ৩৭ নম্বর আসামি করা হয়।

চট্টগ্রামে নগরের কোতোয়ালি থানা এলাকায় ফুটপাত থেকে হকার ইসমাইলের লাশ উদ্ধারের ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ বলছে, ফুটপাতে দোকান চালানো নিয়ে বিরোধের জেরে ভাড়াটে খুনিদের দিয়ে ইসমাইলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

বগুড়ায় আদালত থেকে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় আদালতে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সাত পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম।