
দেশের বিনিয়োগ ও রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ১৯৯৬ সালে বেসরকারি খাতে ইপিজেড স্থাপনের সুযোগ দিয়ে তৎকালীন সরকার ওই আইনটি প্রণয়ন করেছিল। বর্তমান প্রেক্ষাপটে আইনটির কার্যকারিতা ও প্রয়োজনীয়তা বিবেচনা করে এটি রহিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাসচাপায় দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন। আহত হন আরও কয়েকজন। আজ বুধবার (৩ ডিসেম্বর) রাতে ফতেজংপুর গ্রামের ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের (ইপিজেড) সামনে রংপুর-দশমাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।

শ্রমিকদের অভিযোগ, গত এপ্রিল থেকে নাসা স্পিনিং লিমিটেড, নাসা স্পিনারসসহ নাসা গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠান পর্যায়ক্রমে উৎপাদন কমাতে থাকে। পরে চলতি বছরের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হলেও বহু শ্রমিকের কয়েক মাসের পাওনা থেকে যায়।

ভূমিকম্পের সময় কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) কর্মরত নারী শ্রমিকেরা তাড়াহুড়ো করে বের হওয়ার সময় অন্তত ৮০ জন অচেতন হয়ে পড়েছেন। হুড়োহুড়ির সময় আহত হন আরও ৫ জন। ঘটনাস্থলেই বেপজা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় ৫০ জন নারী কর্মী। অতিরিক্ত আতঙ্কে অসুস্থ হয়ে পড়া আরও ৩০ জনকে কুমিল্লা মেডিকেল