
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জেলা প্রশাসন অনুমোদিত মুরাদাবাদ নৌঘাটের অধীনে নিয়মবহির্ভূতভাবে কুলকান্দী পাইলিং ঘাট থেকে নৌকা পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাটি ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে মুরাদাবাদ নৌঘাটের ইজারাদার এ অভিযোগ অস্বীকার করেছেন।

ইসলামপুরে অশ্লীল নাচ-গান ও জুয়ার আসর চালানোর অভিযোগে নারীসহ ৩৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী। আজ বুধবার পৃথক তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাঁদের আদালতে পাঠিয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের হাড়গিলা বাঁধ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

জামালপুরের ইসলামপুর পৌরসভার বহিষ্কৃত মেয়র আব্দুল কাদের সেখ জামিন পেয়ে কারাগার থেকে বের হওয়ার সময় ফের গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় প্রায় তিন মাস জামালপুর কারাগারে বন্দী ছিলেন...

জামালপুরের দেওয়ানগঞ্জে যুবদলের নবগঠিত কমিটির নেতাদের ওপর হামলা চালানোসহ দোকান ভাঙচুর করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। তাতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজারে এ ঘটনা ঘটে।