
১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আয়োজিত ত্রয়োদশ সংসদ নির্বাচনকে উদাহরণ হিসেবে তুলে ধরে ভারতের নির্বাচন কমিশনকে (ইসিআই) লক্ষ্য করে এবার জোরালো আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ধানের শীষের প্রতীকে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে। অন্যদিকে ভোটের হারে দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। আজ রোববার নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

অভিযোগের জবাবে আনোয়ারুল ইসলাম বলেছেন, তড়িঘড়ির তো প্রশ্নই আসে না। আমাদের নির্বাচন কমিশন সচিবালয়ে যারা সংযুক্ত ছিলেন তারা রাতদিন পরিশ্রম করে এই গেজেটটি প্রস্তুত করার চেষ্টা করেছেন। এটি যথাসময়ে প্রকাশ হয়েছে।

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়কারী হামিদুর রহমান আযাদ। তিনি আরও বলেছেন, ‘আমাদের ১১ দলীয় জোট শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সংসদে যাব এবং গঠনমূলক সমালোচনাও করব।’