
‘চলো চলো আরাকান চলো’ ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে রোহিঙ্গারা। আগামীকাল রোববার সকালে উখিয়া-টেকনাফের ১০টি ক্যাম্পের নির্ধারিত স্থানে নিজ ঘরের ফেরার দাবি নিয়ে অনুষ্ঠিত হবে পৃথক সমাবেশ। সেখানে সমবেত হতে সকল ক্যাম্পের রোহিঙ্গাদের কাছে এরই মধ্যে পৌঁছে গেছে বার্তা।

কক্সবাজার উখিয়ায় অত্যাধুনিক অস্ত্রসহ দুজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে এপিবিএন-৮। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে ৮ এপিবিএন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে...

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অত্যাধুনিক বিদেশি অস্ত্র ও ৪৯১ রাউন্ড গুলি। গতকাল বৃহস্পতিবার রাতে ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পের...

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দু’পক্ষের গোলাগুলিতে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠনের (আরসা) এক সদস্য মো. সেলিম (৩০) নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুতুপালং ক্যাম্প ২-ওয়েস্টের সি ব্লকে এ ঘটনা ঘটে।