
সরস্বতী হলেন বৈদিক যুগের অন্যতম প্রধান দেবী, যিনি জ্ঞান, প্রজ্ঞা, শিল্পকলা, সংগীত ও সৃজনশীলতার প্রতীক। হিন্দু বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব হলো সরস্বতীপূজা। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতীপূজা আয়োজিত হয়।

বিশ শতকের দ্বিতীয় দশকে পুরো বাংলায়ই এক অস্থির সময় বিরাজ করছিল। বাঙালি মুসলমান সমাজ ছিল গোঁড়ামি, কুসংস্কার ও শাস্ত্রের অন্ধ অনুশাসনে আড়ষ্ট। ঠিক সেই পরিবেশে ঢাকাকেন্দ্রিক এক ঐতিহাসিক বুদ্ধিবৃত্তিক জাগরণের সৃষ্টি হয়। এই জাগরণ ইতিহাসের পাতায় ‘বুদ্ধির মুক্তি আন্দোলন’ নামে সুপরিচিত।

বিশ্বের শেষ প্রান্তের একটি অঞ্চল গ্রিনল্যান্ড। ২১ লাখ ৬০ হাজার বর্গকিলোমিটার আয়তনের এই অঞ্চল বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ। আয়তনের হিসাবে দ্বীপটি বাংলাদেশের চেয়ে সাড়ে ১৪ গুণ বড়। তবে জনসংখ্যা ৫৬ হাজারের কিছু বেশি। তাদের সিংহভাগই মৎস্যজীবী। অঞ্চলটির ৮০ শতাংশ এলাকাই মানববসতিশূন্য।

ইসরায়েল-আমেরিকার নিরন্তর আক্রমণ আর সূক্ষ্ম ষড়যন্ত্রের জালে জড়িয়ে ইরানের বর্তমান রেজিম ও রাষ্ট্র যদি শেষ পর্যন্ত তাসের ঘরের মতো ভেঙে পড়ে, তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র এমন এক রক্তক্ষয়ী গোলকধাঁধায় হারিয়ে যাবে, যার সহজ কোনো সমাধান নেই। ইরানের পতন মানে শুধু রেজিমের পতন বা বিদায় নয়, বরং এক সুপ্রাচীন...