
দেশে জ্বালানি গ্যাসের ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে দিনে দিনে কমছে দেশীয় উৎপাদন। ফলে এ খাতে আমদানি-নির্ভরতা বেড়েই চলছে। সরকার নতুন কূপ খনন এবং পুরোনো কূপ সংস্কারের (ওয়ার্কওভার) কিছু উদ্যোগ নিলেও তাতে উৎপাদন হ্রাস ঠেকানো যাচ্ছে না। এতে জরুরি শিল্প খাত যেমন ভুগছে, তেমনি চরম হয়রানির শিকার হচ্ছেন...

গত বছরের ২৬ অক্টোবর থেকে সুন্দরবনের দুবলার চরে চার মাসের শুঁটকি তৈরির মৌসুম শুরু হয়। শেষ হওয়ার কথা আগামী ২৮ ফেব্রুয়ারি। কিন্তু দেড় মাস আগেই শুঁটকি উৎপাদন বন্ধের উপক্রম হয়েছে। আলোরকোলসহ চরের কোনো কোনো শুঁটকিপল্লি সুনসান। কোথাও কোথাও খাঁ খাঁ করছে মাছ শুকানোর মাচা।

ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের গদখালী অঞ্চলে জারবেরা চাষ নির্ভরশীল ছিল ভারত থেকে আমদানি করা চারার ওপর। উচ্চমূল্য, মান নিয়ে অনিশ্চয়তা এবং দীর্ঘ পরিবহন সময়; সব মিলিয়ে উৎপাদন খরচ বাড়ত, ঝুঁকিও থাকত।

দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা, উৎপাদনহীন ও নিয়মিত লভ্যাংশ দিতে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মূল বোর্ড থেকে সরিয়ে একটি পৃথক প্ল্যাটফর্মে নেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের কমিটি। প্রস্তাবিত নতুন এই প্ল্যাটফর্মের নাম ‘আর’ ক্যাটাগরি।