
পুলিশের পলাতক উপপরিদর্শক (এসআই) সুকান্ত দাশকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে এবং পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর দপ্তরে তালা দিয়ে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা। প্রায় সাত ঘণ্টা পর রাত পৌনে ৯টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সামনে

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার ভেতরে বাদীকে লাথি মারা এবং স্যান্ডেল দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। আজ বুধবার (২৫ জুন) দুপুরে কচাকাটা থানার একটি কক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ভুক্তভোগীর।

খুলনায় মারধর করে থানায় সোপর্দ করা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুকান্ত কুমার দাশকে ছেড়ে দেওয়ার অভিযোগে মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে তালা ঝুলিয়ে সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এতে রূপসা থেকে শহরে ঢোকার পথ বন্ধ হয়ে গেছে। আজ বুধবার দুপুর থেকে বিক্ষোভ শুরু করে ছাত্র-জনতা।

খুলনায় গত আগস্ট থেকে পলাতক পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে। তাঁর নাম সুকান্ত কুমার দাশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সোনাডাঙ্গা থানায় কর্মরত ছিলেন।