
কিশোরগঞ্জের কটিয়াদী পৌর আওয়ামী লীগ সভাপতি গোলাম মোস্তফার বাড়ির বিদ্যুৎতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। গোলাম মোস্তফার বকেয়া বিদ্যুৎ বিল ১ লাখ ২৫ হাজার ১৮০ টাকা।

মঈন ও তাঁর চাচাতো ভাই বাড়ি থেকে মোটরসাইকেলে কটিয়াদীতে আসছিলেন। পথে চারিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মঈনের মৃত্যু হয়।

কিশোরগঞ্জের কটিয়াদীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লেগে হাদু বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ বুধবার সকালে কটিয়াদী-মঠখোলা সড়কের বেতাল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশ নিয়ে ফেরার পথে ট্রেনের ছাদ থেকে পড়ে এক মুসল্লির মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ২টা ২০ মিনিটের দিকে পুবাইলের মাঝুখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।