
আনোয়ারার ৪৪টি এবং কর্ণফুলীর ২২টি কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকের প্রার্থী সরওয়ার জামাল নিজাম পেয়েছেন ৭০ হাজার ৩১৪ ভোট। এর মধ্যে আনোয়ারার ৪৬ হাজার ৩৮ভোট এবং কর্ণফুলীর ২৪ হাজার ২৭৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সুন্নি জোটের প্রার্থী মোমবাতি প্রতীকের এসএম শাহজাহান ২৭ হাজার ৯৭৭ ভোট পেয়ে

চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠানে গিয়ে ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে গিয়ে হাবিবুল মোস্তফা (৭) নামের এক শিশু মারা গেছে। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ক্রসিং এলাকায় হক কনভেনশন হলের পাশের একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকে পড়ে যায় সে।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, কাজের প্রয়োজনে এ সময় পতেঙ্গা থেকে আনোয়ারা অথবা আনোয়ারা থেকে পতেঙ্গা—যেকোনো একটি টিউব সাময়িকভাবে ডাইভারশন দিয়ে অপর টিউব ব্যবহার করে যান চলাচল চালু রাখা হবে।

সপ্তাহখানেক আগে কনে দেখে বিয়ে পাকাপাকি করেছে বরের পরিবার। আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে কাবিন হওয়ার কথা। দুই বাড়িতেই চলছিল বিয়ের তোড়জোড়। কিন্তু একটা দুর্ঘটনা সব আনন্দ বিষাদে পরিণত করেছে। আজ সকালে বাসের চাপায় নিহত হয়েছেন বর মো. আলী আব্বাস রিমন (২৮)।