
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।

ঘন কুয়াশার কারণে বেশ কিছুদিন ধরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। আজ রোববার (৪ জানুয়ারি) যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কয়েকটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে ডাইভার্ট করেছে শাহজালাল কর্তৃপক্ষ।

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগে শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) দল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। আজ শনিবার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ–আইপিএলে বাংলাদেশে ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ানোর কারণে বলিউড অভিনেতা ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে গাদ্দার বা দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।