
উত্তর-পূর্ব ভারতের মেঘালয়ে ফের বেআইনি খনি বা ‘র্যাট হোল’ মাইনিংয়ের বলি হলেন সাধারণ শ্রমিকেরা। পূর্ব জৈন্তিয়া পাহাড় জেলায় একটি অবৈধ কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বেশ কিছু শ্রমিক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।

প্রতিবেশী দেশগুলোতে কয়লা রপ্তানি বাড়াতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘কোল ইন্ডিয়া লিমিটেড’ (সিআইএল)। এখন থেকে বাংলাদেশ, ভুটান ও নেপালের ক্রেতারা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি কোল ইন্ডিয়ার ই-নিলামে অংশ নিতে পারবেন।

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নে বাড়ি বাড়ি চুল্লি তৈরি করে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন করা হচ্ছে। বাড়ির আঙিনা, ঘরদুয়ারের সামনেই বাণিজ্যিকভাবে এসব চুল্লি স্থাপন করা হয়েছে।