
বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণের পথে দেশি-বিদেশি শক্তি বাধা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, সেই ষড়যন্ত্র যে হচ্ছে, সেটি দৃশ্যমান।

জামায়াতে ইসলামীসহ সাতটি দলের আনুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন ও জুলাই সনদের আইনি ভিত্তির দাবি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার। আমরা পিআরের পক্ষে নই। আমরা মনে করি, বাংলাদেশে পিআরের কোনো প্রয়োজনীয়তা নাই।’

গণতন্ত্রকে কেবল নির্বাচনের প্রতিযোগিতা হিসেবে দেখা ভুল ধারণা—এটি একটি চলমান প্রক্রিয়া, যা শক্তিশালী প্রতিষ্ঠান, জবাবদিহি এবং নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে টিকিয়ে রাখা সম্ভব। আত্মতুষ্ট হলে গণতন্ত্র ভঙ্গুর হয়ে পড়বে।

মির্জা ফখরুল বলেন, ‘ছব্বিশে জুলাই আমাদের ছাত্ররা, তরুণেরা, শিশুরা, মায়েরা-বোনেরা এবং সর্বস্তরের মানুষ তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য রাজপথে নেমে এসেছে। ঢাকার রাজপথে হাজারো শিশু, নারী, তরুণ, যুবক প্রাণ দিয়েছে। এই ঠাকুরগাঁওয়ে গত ১৫ বছরে আমাদের প্রায় ১২ জন শহীদ হয়েছেন।