
বিশ্বখ্যাত চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই তাদের পণ্যে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই চিপ ব্যবহার শুরু করেছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত ১৫ এপ্রিল অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করে যুক্তরাজ্য। অভিযোগে বলা হয়, প্রতিযোগিতাহীন পরিবেশ তৈরির মাধ্যমে গুগল তাদের বিজ্ঞাপনমূল্য ইচ্ছেমতো নির্ধারণ করছে।

সিটি ব্যাংক, গুগল, মাস্টারকার্ড এবং ভিসার যৌথ উদ্যোগে বাংলাদেশে চালু হয়েছে ‘গুগল পে’। আনুষ্ঠানিকভাবে এটি ‘গুগল ওয়ালেট’ নামে পরিচিত। দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল ওয়ালেট। এটি সাধারণভাবে ‘গুগল পে’ নামে পরিচিত। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে সিটি ব্যাংক পিএলসি এই সেবা চালু করেছে।