
কাজ শেষ হতে দেরি হলে ভোররাতে পূর্বাচলের নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে বেশি ভোরে নীলা মার্কেট বন্ধ হলে গুলশানের ওয়েস্টিনে যান তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ বলেছেন, এ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের সঙ্গে শিল্প খাতের কোনো সংযোগ নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নয়, শুধু পরীক্ষার্থী তৈরি করছে।অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, সম্প্রতি ঢাকার এক কলেজে পরিদর্শনে গিয়ে এমনও দেখা গেছে, শিক্ষার্থীরা পরীক্ষার হলে বসে এআই

ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বাইন্যান্সের মাধ্যমে ডলার কেনার নামে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৫ আগস্ট) গুলশানে সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে কোটি টাকার জাল নোটসহ রুবেল আহম্মদ (৩৮) ও তাপস বাড়ৈকে (৩০) গ্রেপ্তার করা হয়।

রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু ওরফে কাজী গৌরব।