
অ্যান্টার্কটিকা মহাদেশের চারপাশজুড়ে থাকা সমুদ্রতলে তাপবর্ধক মিথেন গ্যাসের নিঃসরণ প্রতিনিয়ত বাড়ছে। এটি বিজ্ঞানীদের গভীর উদ্বেগে ফেলেছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, অঞ্চলটি উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের তলদেশে নতুন নতুন ফাটল তৈরি হচ্ছে।

পাইপলাইনের মাধ্যমে আবাসিক বাসাবাড়িতে আর কোনো দিন গ্যাস দেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রাজধানীর যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকার রসুলপুরে ৭ দিন ধরে শতাধিক বাড়িতে নেই গ্যাস। এই এলাকায় শিশু, বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ কয়েক হাজার মানুষের বসবাস। ফলে গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে তারা; বিশেষ করে বয়স্ক ও শিশুরা। এ ব্যাপারে তিতাস গ্যাস অফিসে অভিযোগ করেও কোনো কাজ হচ্ছে না।

আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে অক্টোবর মাসের জন্য এলপিজির দাম কেজিতে ২ টাকা ৪৭ পয়সা কমিয়েছে সরকার। ফলে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমে ১ হাজার ২৪১ টাকা হয়েছে। গত সেপ্টেম্বর মাসে এর দাম ছিল ১ হাজার ২৭০ টাকা।