
গাজীপুরের শ্রীপুরে অপহৃত পাঁচ বছরের একটি শিশুকে ময়মনসিংহের ফুলপুর উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে ফুলপুর উপজেলা রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করে শ্রীপুর থানা-পুলিশ।

এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাংবাদিক আনিস আলমগীরকে। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ তাঁকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাশেদ শেখ ও টুটুল শেখ পলাতক রয়েছেন। তাঁরা গ্রেপ্তার হওয়ার পর এই রায় কার্যকর হবে বলে আদালত রায়ে উল্লেখ করেন। বাকি ১৮ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাঁদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়।

গোপালগঞ্জ সদর উপজেলায় অন্তর মোল্লা (৩০) নামের এক যুবকের গ্রেপ্তারের খবরে তাঁর এলাকায় মিষ্টি বিতরণ করেছেন ব্যবসায়ীরা। আজ বুধবার সকালে সদর উপজেলার উলপুর ইউনিয়নের রাউতখামার গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।