
চলচ্চিত্র প্রযোজনাবিষয়ক কোর্স করতে গত মার্চে দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলেন মনোজ প্রামাণিক। বুসান এশিয়ান ফিল্ম স্কুলের ‘প্রডিউসিং ট্র্যাক’ প্রোগ্রাম শেষ করে সাত মাস পর ২২ অক্টোবর দেশে ফিরেছেন তিনি। গতকাল অংশ নিয়েছেন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে।

নাট্যচর্চায় ৪৮ বছর পূর্ণ করল নান্দনিক নাট্য সম্প্রদায়। এ উপলক্ষে গতকাল ২০ অক্টোবর সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাট্যদলটির ৪৮ বছর পূর্তি অনুষ্ঠান করা হয়।

গত শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে মনোজ্ঞ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ২৪তম আসর। অনুষ্ঠানে সংগীত, টেলিভিশন, ওটিটি, চলচ্চিত্রসহ সংস্কৃতির নানা শাখার শিল্পীদের পুরস্কৃত করা হয়।

চয়নিকা চৌধুরীর পরিচালনায় দীর্ঘদিন পর নাটকে অভিনয় করলেন কাজী নওশাবা আহমেদ। সম্প্রতি তিনি অংশ নিয়েছেন সম্পর্কের গল্প নিয়ে তৈরি ‘দ্বিতীয় বিয়ের পর’ নামের নাটকের শুটিংয়ে। এতে তাঁর সহশিল্পী ইরফান সাজ্জাদ ও আইশা খান। ঠিক কত বছর পর নাটকে অভিনয় করলেন, মনে করতে পারলেন না নওশাবা। শুধু জানালেন, ‘অনেক দিন পর’।