
কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। রোববার সকালে ট্রাকটিতে আগুন দেওয়ার ভিডিও ফুটেজ সামাজিক...

সিলেটে মধ্যরাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি সরকারি অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে। একই রাতে কুমারগাঁও বাসস্ট্যান্ডে আরও একটি বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত না হলেও ব্যাংকের সাইনবোর্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। গতকাল শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বারোতোপা বাজারে গ্রামীণ ব্যাংক শাখায় এই ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের আগুনে ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকায় একটি কাভার্ড ভ্যান পুড়ে গেছে। গতকাল মধ্যরাতে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দিলে এই ঘটনা ঘটে।