
মালয়েশিয়া আগামী বছর থেকে ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার পরিকল্পনা করছে। শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে যে উদ্বেগ বাড়ছে, সেই ধারায় আরও একটি দেশ এই বিধিনিষেধের পথে হাঁটতে চলেছে।

উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি মেট্রোরেল লাইনের ওপর একটি ড্রোন পড়ে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। আজ শনিবার রাত ৮টা ৪৭ মিনিট থেকে ৮টা ৫৬ মিনিট পর্যন্ত প্রায় ১০ মিনিট বন্ধ থাকে মেট্রোরেল চলাচল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দেশের নারী নিরাপত্তা ও ডিজিটাল যুগের চ্যালেঞ্জ নিয়ে বার্তা দিয়েছেন তিনি।

ফরিদপুরের ভাঙ্গায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পুলিশ, র্যাব ও সেনাবাহিনীসহ গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিয়োজিত রয়েছেন।