
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ (সদর ও কালিয়া উপজেলা) আসনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন আটজন। দিন যত ঘনাচ্ছে, ততই জমে উঠছে প্রচার। তবে আসনটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট বেশি থাকায় সেসব ভোট টানতে মরিয়া হয়ে প্রচার চালাচ্ছেন প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকেরা।

নড়াইলের কালিয়ায় দুপক্ষের সংঘর্ষে মো. ইউসুফ মোল্যা (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হন দুই ব্যক্তি।

নড়াইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেন বলেছেন, নির্বাচনের লড়াই থেকে সরিয়ে দিতে তাঁকে ভয়ভীতি ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। গত বুধবার দিবাগত রাতে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাঁর বাসায় এসে হুমকি দিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার কালিয়া উপজেলার দক্ষিণ যোগানিয়া গ্রামে...

নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের এক মাসের বেশি সময় পর সেপটিক ট্যাংক থেকে সুমি ওরফে আলপনা (৩৫) নামের এক গৃহবধূর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার শুক্তগ্রামের বাবরা-হাচলা ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।