
মেয়াদের শেষ দিকে এসে ১১৮ জন যুগ্ম সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। পদোন্নতির পর রেওয়াজ অনুযায়ী তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

পদোন্নতির পর সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে একযোগে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। তাঁদের মধ্যে দুজনের পদোন্নতি হয়েছে সুপারনিউমারারি বা সংখ্যাতিরিক্ত হিসেবে।

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন শিক্ষা ক্যাডারের ১ হাজার ৮৭০ প্রভাষক। গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) মধ্যরাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ-২ অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।