
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে জাতীয়তাবাদী দল-বিএনপির জয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান।

ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর দখলের দিকে কার্যত আরেক ধাপ এগিয়ে গেল ইসরায়েল। দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা একগুচ্ছ নতুন পদক্ষেপ ঘোষণা করেছে। এর মধ্য দিয়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে পশ্চিমতীরের ভূমি ও সম্পদের ওপর নজিরবিহীন নিয়ন্ত্রণ ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে বলে মনে করেন বিশ্লেষক ও মানবাধিকারকর্মীরা।

দশকের পর দশক ধরে ভারতের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন’স নেক করিডর সব সময়ই দুর্বল জায়গা হিসেবে বিবেচিত হয়েছে। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল যোগাযোগের পথ হওয়ায় এই করিডরকে বারবার চাপ সৃষ্টি বা ভয় দেখানোর কৌশল হিসেবে ব্যবহার করেছে চীন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশও।

ভারতের অন্ধ্র প্রদেশে গত বুধবার রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার এক মুসলিম পরিযায়ী শ্রমিককে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার ধারাবাহিকতার মধ্যেই এই ঘটনা ঘটল।