
পাকিস্তানের করাচির সোলজার বাজার এলাকায় এক আবাসিক ভবনের একাংশ ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহত হয়েছে আরও ১১ জন। উদ্ধারকারী সংস্থাগুলোর মতে, সন্দেহভাজন গ্যাস বিস্ফোরণের কারণে এই দুর্ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

গত বছরের নভেম্বর মাসে দক্ষিণ পাঞ্জাবের বাহাওয়ালপুর শহরে জুবাইদা বিবির বাড়িতে অভিযান চালায় পাঞ্জাব পুলিশের ক্রাইম কন্ট্রোল ডিপার্টমেন্ট (সিসিডি)। জুবাইদা বিবির অভিযোগ, অভিযানের সময় সিসিডি তাঁদের মোবাইল ফোন, নগদ অর্থ, স্বর্ণালংকার, মেয়ের বিয়ের যৌতুকের টাকাসহ সবকিছু নিয়ে যায়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল পাকিস্তানের ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সময় এই আমন্ত্রণ জানান। পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে বিষয়টি শেয়ার করা হয়েছে।

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী।