
পাহাড়ের রানী খাগড়াছড়ি জেলায় স্থানীয় শিশুদের জন্য নেই কোনো শিশুপার্ক। ছোট আকারে জেলা পরিষদ হর্টিকালচার পার্ক থাকলেও সেটির অবস্থা বেহাল। পার্কের ট্রেন ও কিডস জোন পাঁচ বছরের বেশি সময় ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। এ ছাড়া পার্কের অন্যতম আকর্ষণ ফোয়ারাও দুই বছর বিকল অবস্থায় পড়ে আছে।

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব-৭-এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সীতাকুণ্ড থানাধীন পাহাড়ি এলাকাটিতে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পর র্যাবের অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়।

পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি; বরং দলের কার্যক্রম চলমান থাকবে বলে জানাল দলটি। ইউপিডিএফের (গণতান্ত্রিক) বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করা হয়।