
মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর সেতুর পশ্চিম পাশে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় বর্ষা নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কেয়া মনি নামে আরেক ব্যক্তি। রোববার সন্ধ্যায় ঘটে যাওয়া ঘটনায় বাসটি শনাক্তে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে পুলিশ।

দিনভর রিকশা চালিয়ে রাতে বাড়ি ফিরছিলেন মো. ফয়েজ আহাম্মদ। কিন্তু বাড়ি ফেরা হয়নি তাঁর। মাদকসেবীর অপবাদ দিয়ে একদল লোক তাঁকে ঘিরে ধরেন। লাঠি ও রড দিয়ে চলে বেধড়ক পিটুনি। একপর্যায়ে রক্তাক্ত ফয়েজকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায় হামলাকারীরা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি।

পিরোজপুরের কাউখালীতে জেসমিন বেগম (৫০) নামের এক গৃহবধূকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। হত্যার পর ঘরের আলমারি ভেঙে মূল্যবান মালামাল লুট করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতের কোনো এক সময় উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের বান্দাঘাটা এলাকায় নিজ বাড়িত

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে সুপারনিউমারারিতে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ১২ জন, ডিআইজি পদমর্যাদার তিন জন এবং পুলিশ সুপার পদমর্যাদার নয় জন কর্মকর্তা রয়েছেন।