
প্রকৌশল সেক্টরে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের দীর্ঘদিনের পেশাগত সমস্যা সমাধানে সরকারের গঠিত কমিটি কিছু সিদ্ধান্তের প্রস্তাব করে। সেখানে ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে বিএসসি প্রকৌশলীদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাব করা হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সংস্থাপন কর্মকর্তার কার্যালয়ের দ্বিতীয় শ্রেণির কর্মচারী লুৎফা বেগম। অফিস করেন টয়োটা ব্র্যান্ডের ল্যান্ডক্রুজার ডাবল কেবিনের একটি পিকআপে। খোঁজ নিয়ে জানা গেছে, গাড়িটির মালিক ঢাকা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর।

অবৈধভাবে অর্জিত ৩৬ লাখ ৯৫ হাজার ৩০০ টাকা বহন এবং স্থানান্তরের সময় আটক আলোচিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামসহ তিনজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।