
২০৩০ বিশ্বকাপে দলসংখ্যা ৬৪-তে বাড়ানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ফিফার কড়া সমালোচনা করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তাঁর অভিযোগ, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা দীর্ঘ মেয়াদে পুরো ফুটবলশিল্প ও ঘরোয়া লিগগুলোর জন্য হুমকি হয়ে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে ভালোবাসেন, তা অনেকের কাছেই একপ্রকার প্রকাশ্য বিষয়। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তিনি এই ধারা বজায় রেখেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ক্যামেরার ফ্রেমে যতক্ষণ সম্ভব থাকার চেষ্টা করেন।

চলতি গ্রীষ্মের বিশ্বকাপ থেকে ইতিহাসের সর্বোচ্চ ১৫ বিলিয়ন বা ১ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার (প্রায় ১১ দশমিক ২ বিলিয়ন পাউন্ড) রাজস্ব আয় করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্ট শুরুর আগে সংস্থাটি যেখানে ১১ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল, সেখানে প্রকৃত আয় সেই লক্ষ্যমাত্রাকে

মার্কিন স্ট্রাইকার ফোলোরিন বালোগানের লাল কার্ড প্রত্যাহারের জন্য ফিফার প্রধান জিয়ান্নি ইনফান্তিনোকে ফোনকল করার বিষয়টি নিয়ে আবারও দম্ভোক্তি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, তাঁর এই ব্যক্তিগত হস্তক্ষেপের কারণে শেষ পর্যন্ত বিষয়টি ‘আরও ভালোভাবে’ মিটেছে।