
গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরের একটি বাদে অন্য সব জাহাজ আটক করার কথা জানিয়েছে ইসরায়েল। এরপর ফেসবুকে একটি ভিডিওবার্তা দিয়েছেন ওই নৌবহরে থাকা বাংলাদেশি শহিদুল আলম। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেসবুকে ওই ভিডিওবার্তায় নিজের শারীরিক অবস্থা কিছুটা খারাপ হওয়ার কথা জানিয়েছেন তিনি।

গাজার উদ্দেশে যাত্রা করা মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মানবাধিকারকর্মী রুহি লরেন আখতার। তিনি ‘রিফিউজি বিরিয়ানি অ্যান্ড বানানাস’ নামের মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী।

ভারত থেকে ফেরত পাঠানো আট নারী, দুই শিশুসহ মোট ১৫ জন বাংলাদেশীকে সাতক্ষীরা সদর থানা পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে। পরিচয় যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার সকালে তাদেরকে হস্তান্তর করা হয়।

ভারতের ত্রিপুরা রাজ্যের একটি কারাগারে একজন কারারক্ষীকে পিটিয়ে আহত করে পালিয়ে গেছে ছয়জন বন্দী, যাদের মধ্যে একজন বাংলাদেশের নাগরিকও রয়েছে। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের কালিকাপুর সাব জেলে বুধবার সকাল ৬টা ২ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে সেই ঘটনাটি।