
দেশের উন্নয়ন বাজেটের সাম্প্রতিক ইতিহাস যেন বড় লক্ষ্যের ঘোষণা আর সীমিত বাস্তবায়নের এক পুনরাবৃত্ত গল্প। অর্থবছর শুরু হয় উচ্চাভিলাষী অঙ্ক দিয়ে। সংখ্যার ভেতরেই থাকে অগ্রগতির প্রতিশ্রুতি। কিন্তু সময় যত এগোয়, বাস্তবতা তত স্পষ্ট হয়। মাঝপথে আসে সংশোধন, কাটছাঁট হয় লক্ষ্য।

২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বৈশ্বিক তৈরি পোশাকের একক দাম আশঙ্কাজনকভাবে কমেছে। এই সময়ে ইউরোজোনে পোশাকের সরবরাহ বেড়ে যাওয়ায়, দেশগুলোর প্রতিযোগিতা তীব্র হওয়ায়, ক্রেতারা দামে কড়াকড়ি রাখায় এবং উচ্চমূল্যের পণ্যের অভাব থাকায় দাম হ্রাস পেয়েছে।

একসময় বিশ্বজুড়ে একটা শৃঙ্খলা ছিল। বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সাল থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে আন্তর্জাতিক শৃঙ্খলা ও জোটভিত্তিক ব্যবস্থা গড়ে উঠেছিল, তা এখন ভাঙনের মুখে। আর এর জন্য দায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মিউনিখ নিরাপত্তা প্রতিবেদন ২০২৬-এ এমন তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তির ফলে ভারতের জ্বালানি নিরাপত্তা ও কৃষকদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন রাহুল গান্ধী। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য ভারতীয় বাজারে প্রবেশের সুযোগ পাওয়ায় স্থানীয় কৃষকেরা ধ্বংসের মুখে পড়বেন।