
বৈঠকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে অচলাবস্থার কারণে চীন আন্তর্জাতিক বাজার থেকে ব্যাপক পরিমাণে পাইকারি এলপিজি কিনেছে। গত নভেম্বর-ডিসেম্বরে অসংখ্য জাহাজ কালোতালিকাভুক্ত করা হয়।

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) অস্বাভাবিক দাম বৃদ্ধির পেছনে খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কারসাজিকে দায়ী করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

নতুন বছরের শুরুতেই সাধারণ মানুষের রান্নাঘরে বড় ধরনের ধাক্কা দিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, যেখানে ১২ কেজি সিলিন্ডারের দাম এক লাফে ৫৩ টাকা বাড়ানো হয়েছে।

প্রতিবছর শীতকালে আবাসিকে সরবরাহ কমে সরকারি গ্যাসের। এতে চাহিদা বাড়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। ফলে এলপিজির দামও কিছুটা বাড়ে। কিন্তু এ বছর এই দাম বাড়া নিয়ে নৈরাজ্য শুরু হয়েছে। সরকার-নির্ধারিত ১ হাজার ২৫৩ টাকার এলপিজি গ্যাস সিলিন্ডার ২ হাজার টাকার বেশি দামে বিক্রি হচ্ছে।