বিএনপি

খুলনার পাড়া-মহল্লায় রাতভর পাহারায় বিএনপি
খুলনার পাড়া-মহল্লায় রাতভর পাহারা দিচ্ছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। আজ বুধবার সন্ধ্যার পর থেকে মোটরসাইকেলের বহর নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় মিছিল ও পাহারা দিতে দেখা গেছে তাঁদের। দলীয় সূত্র জানিয়েছে, রাতভর রাজপথে অবস্থান করবেন নেতা–কর্মীরা।

কাল সারা দেশে বিক্ষোভ মিছিল করবে কৃষক দল
আগামীকাল বৃহস্পতিবার বেলা ৩টায় ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কৃষক দলের উদ্যোগে প্রতিবাদ মিছিল বের হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিত থাকার কথা রয়েছে।

‘১৪০০ খুনের পর রাজুকেও হত্যা করল আপনার লোকজন’—শেখ হাসিনার উদ্দেশে রিজভী
‘কত কান্না আমরা থামাব, কত চোখের পানি আর ফেলব।’ কৃষক দল নেতা রাজু মোল্যার জানাজায় অংশ নিয়ে এভাবেই শোক প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রাজুর বাবাকে বুকে জড়িয়ে ধরে শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি ১৪০০ কিশোর-তরুণ, শ্রমিককে হত্যা করার পরও আজ রাজুকে হত্যা করেছে...

আওয়ামী লীগ এক হাত তুললে যুবদল ১০ হাত তুলবে: মুন্না
বিএনপির সহনশীলতাকে আওয়ামী লীগ দুর্বলতা হিসেবে দেখছে। যুবদল মাঠে নামলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাড়ি-ঘরে থাকতে পারবেন না। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় এবং গণতান্ত্রিক উপায়ে সহনশীলতার সঙ্গে রাজনীতি করছে। তবে আওয়ামী লীগ একটি হাত তুললে যুবদল ১০টি হাত তুলবে...












