
পাটগ্রাম সীমান্তের ওপারে ছয় বাংলাদেশিকে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সীমান্তসংলগ্ন ভারতের বৈরাগিরহাট ও জুগিরডাঙ্গা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এর আগে গত সোমবার রাতে আটক ব্যক্তিরা শূন্যরেখা অতিক্রম করে দেশটির ভেতরে প্রবেশ করেন।

হাসান আলী প্রশ্ন করেন—কেন তাঁর বাবাকে দুই দেশের মধ্যে এভাবে ছোড়াছুড়ি করা হচ্ছে। তিনি বলেন, ‘আমার দেশ আমার বাবাকে বাংলাদেশি বলে ঘোষণা করেছে। কিন্তু বাংলাদেশ তাঁকে দুইবার ফেরত পাঠিয়েছে। তাহলে আমাদের দেশ কোনটা? আমাদের দেশ আছে কি?’

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোটাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পাকা রাস্তা নির্মাণ চেষ্টা করায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আপত্তি জানালে নির্মাণকাজ ১৩ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছে বিএসএফ।