
টানা বৃষ্টিপাতে আবারও জলাবদ্ধতার শিকার হয়েছে যশোরের ভবদহ অঞ্চল। যশোরের অভয়নগর ও মনিরামপুর উপজেলার অন্তত ৪৫টি গ্রামের বসতবাড়ি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান ডুবে গেছে পানিতে। দীর্ঘদিনের নদী-নালা খনন ও পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে বছর বছর এমন দুর্ভোগে পড়ছে স্থানীয়রা।

চীনের রাজধানী বেইজিং ও এর পার্শ্ববর্তী অঞ্চলে টানা ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও কয়েকজন। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৮০ হাজার বাসিন্দাকে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বরিশাল নগরে মাত্র দুই ঘণ্টার ভারী বৃষ্টিতে বিভিন্ন সড়কসহ নিচু এলাকা তলিয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আজ সোমবার সকাল ১০টা ১০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে বরিশাল আবহাওয়া অফিস। এতে বরিশাল নগরীর নিম্নাঞ্চলসহ বেশ কিছু প্রধান সড়ক, অলিগলি জলাবদ্ধ হয়ে পড়ে।

টানা বৃষ্টিতে আবারও জলাবদ্ধ হয়ে পড়েছে নোয়াখালী পৌর এলাকাসহ বিভিন্ন এলাকা। পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি ও দোকানপাটে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত মাইজদী আবহাওয়া অফিসে ৫৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।