
যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ভারত যাওয়ার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।

বেনাপোল (যশোর) যশোর-১ আসন শার্শাতে জামাত প্রার্থী মাওলানা আজিজুর রহমান ১,১৭৩৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের নুরুজ্জামান লিটন পেয়েছেন ৯২,৯৯৫ ভোট। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় শার্শা উপজেলা অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।

১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন উপলক্ষে নিরাপত্তা জনিত কারনে বেনাপোল বন্দর দিয়ে টানা ৩ দিন বন্ধ থাকবে পাশ্ববর্তী দেশ ভারতের সাথে আমদানি-রফতানি বাণিজ্য এবং ১২ ফেব্রুয়ারী ভোটের দিন বন্ধ থাকবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাতায়াত।

যশোরের বেনাপোলে মাটি খননের সময় পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।