
আজ শুক্রবার হবিগঞ্জ শহরে ব্লকেড কর্মসূচি, বিক্ষোভ মিছিল, আওয়ামী লীগ কার্যালয়ে হামলা-ভাঙচুর চালিয়েছে ছাত্র-জনতা। একই সঙ্গে একটি স্থানীয় পত্রিকা অফিসেও হামলা চালানো হয়। এসব ঘটনায় শহরে আতঙ্ক বিরাজ করে।

ঝিনাইদহ শহরে আওয়ামী লীগের দুই নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে আওয়ামী লীগের দুই নেতার বাড়িতে ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে সিলেটে বিক্ষোভ হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর চৌহাট্টায় বিজয় চত্বরে বিক্ষোভ মিছিল করেন ছাত্র-জনতা। প্রথম আলোর সিলেট অফিসে ইটপাটকেল ছুড়ে গ্লাস, সাইনবোর্ড করেন তাঁরা।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার বিরুদ্ধে দেশের সব নাগরিককে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ শুক্রবার এক বিবৃতিতে এই আহ্বান জানায় সরকার। বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, গণমাধ্যমে হামলা ও ময়মনসিংহে নৃশংসতায় জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না।