
ঈদের ছুটিতে বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের ঘরমুখো মানুষ। তাতে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে। এ কারণে বঙ্গবন্ধু সেতুতে বেড়েছে টোল আদায়ের পরিমাণও। সে হিসাবে ২৪ ঘণ্টায় ৩ কোটি ২২ লাখ টাকা টোল আদায় হয়েছে।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে একটি সিমেন্টবোঝাই ট্রাক উল্টে গেলে যানবাহন চলাচলা বন্ধ হয়ে যায়। আজ শুক্রবার ভোরে সড়কের পৌলি এলাকায় উত্তরাঞ্চলগামী লেনে ট্রাকটি উল্টে গেলে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তা সরিয়ে নিতে দেড় ঘণ্টা সময় লাগে।

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বাগুটিয়ার বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) সামনে এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলের যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘণ্টায় ২ কোটি ৮৮ লাখ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। এই সময়ে যানবাহন পারাপার হয়েছে ৩০ হাজার ৮৬৪ টি।