
যশোরের শিল্পাঞ্চল নওয়াপাড়া ভৈরব নদে ৯০০ টন কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। আজ মঙ্গলবার জেলার অভয়নগর ভাঙ্গাগেট এলাকায় মীর রাসেল ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জের ভৈরবে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামিসহ ৯ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে চারজন মাদক কারবারি রয়েছেন। গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে শহরের পঞ্চবটী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে একটি মেইল ট্রেন লাইনচ্যুতির ঘটনায় প্রায় সাড়ে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ৩টার দিকে এ রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে প্রায় ৯ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিটে চলাচল স্বাভাবিক করা হলেও কিছুক্ষণের মধ্যে ফের বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বেলা ১টা ৫০ মিনিটে পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় পুনরায় এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।