
‘ভাই নামেন সামনে ভাঙ্গা আর গর্ত, যাত্রী নিয়া যাওয়া সম্ভব না। এই বর্ষায় সব রাস্তারই অবস্থা খারাপ। মাঝে মাঝে খানা খন্দে মোগো অটো উইল্ডা যায়। এই তো গত সপ্তাহে গৌরীচন্না বাজারে গর্তে পড়ে আমার গাড়ি উইল্ডা দুই জন যাত্রী আহত হয়েছে।

বৃষ্টিতে ধসে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে ময়মনসিংহের ত্রিশাল-ধানীখোলা সড়কে। ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী হাজারো মানুষ। এ অবস্থায় ছোট কিছু গাড়ি ও মানুষজন রাস্তাটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে।

মাদারীপুরে একটি গ্রামীণ সড়ক দীর্ঘ দিন ধরে কোনো প্রকার সংস্কার না করায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। তারা বলছেন, একটু বৃষ্টি হলেই ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। কাদা পানিতে হাঁটতে সমস্যায় পড়তে হয়। তাই দ্রুত সড়কটি সংস্কার করা হোক।

যানজট ও জনভোগান্তি নিরসনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসামের বিজরা ও মুদাফফরগঞ্জ বাজারে সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।