
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, তিনি ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আজ বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছেন। পরে তিনি ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষা থেকে মস্কোকে দূরে সরিয়ে রেখেছেন। তিনি বলেছেন, ‘এটি মস্কোর বিষয় নয়।’ তাঁর মতে, যুক্তরাষ্ট্র এবং ন্যাটো (উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট) মিত্ররা এই বিষয়টি নিজেদের মধ্যে মিটিয়ে নেবে।

রাশিয়ার রাজধানী মস্কোতে এক বিস্ফোরণে দুজন ট্রাফিক পুলিশ কর্মকর্তা এবং আরেকজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। রাশিয়ার তদন্ত সংস্থাগুলোর বরাতে জানা গেছে, দক্ষিণ মস্কোর ইয়েলেতস্কায়া স্ট্রিট এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে স্থানীয় সময় বুধবার ভোরে (২৪ ডিসেম্বর)।

রাশিয়ার রাজধানী মস্কো ও দক্ষিণে অবস্থিত তুলার শিল্পাঞ্চলে রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবার আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় এক শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে পূর্ব ইউক্রেনের কৌশলগত শহর সিভারস্ক থেকে সেনা সরিয়ে নিয়েছে ইউক্রেন। এর ফলে দেশটির আরও একটি শহর রাশিয়ার দখলে চলে