
আরও ৫০ হাজার টন গম কিনতে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ। ইউরোপীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী ২৫ নভেম্বরের মধ্যে দরপত্র জমা দিতে হবে। এসব গম খালাস করা হবে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দরে

বাগেরহাটের মোংলা পৌরসভার মেরিন ড্র্বাইভ সড়কের দুপাশে মোংলা বন্দর কর্তৃপক্ষের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। আজ সোমবার সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিত কুমার চন্দের নেতৃত্বে সকালে মেরিন ড্রাইভ এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়।

প্রচারাভিযানের অংশ হিসেবে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির তীব্র সংকটকে কেন্দ্র করে নদীর পানিতে নিমজ্জিত বাড়ির পরিবারের শিশুরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে অভিনব এ প্রতিবাদ জানায়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সংকট এই অঞ্চলের জীবন-জীবিকা বিপন্ন করছে।

বাগেরহাটের মোংলা সুন্দরবন থেকে অস্ত্রসহ ইসমাইল হোসেন (২৪) নামে এক ঝালাই মিস্ত্রিকে (ওয়েল্ডিং মিস্ত্রি) আটক করেছে কোস্ট গার্ড। গতকাল শুক্রবার খুলনার দাকোপ থেকে তাকে আটক করা হয়।