
বাগেরহাটের ফকিরহাটে পান-সুপারি বিক্রি করে বাড়ি ফেরার পথে আজ সকালে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কৃষক নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের সাধের বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জমশেদ শেখ (৬২) উপজেলার মূলঘর গ্রামের মৃত ফজলুল রহমানের ছেলে।

ময়মনসিংহের ভালুকায় একটি দ্রুতগতির বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী মারা গেছেন। আজ রোববার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার হাজির বাজার স্বপ্ন বিলাসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বাগেরহাটের রামপালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে খুলনা মোংলা মহাসড়কের তেঁতুলিয়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কুমিরা চারাবটতলা থেকে আজ ভোরের দিকে ভাড়ায় চালিত এক মোটরসাইকেলচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম অহিদ মোড়ল (৩৮)।