
রীতি অনুযায়ী গেট সাজিয়ে কনের বাড়িতে করা হয় বিয়ের আয়োজন। যথাসময়ে বরযাত্রী আসে সেখানে। আত্মীয়স্বজনদের খাওয়াদাওয়া শেষে কাজি বিয়ে পড়াতে শুরু করবেন; এমন সময় বাধে যৌতুকের টাকা নিয়ে বিপত্তি। টাকা না পেয়ে বিয়ের আসর থেকে চলে যাওয়ার অভিযোগ উঠেছে ওই বরের বিরুদ্ধে।

নারায়ণগঞ্জে এক আইনজীবী স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এই রায় দেন।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুর থেকে চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীর লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁর নাম রিপু আক্তার (২২)। আজ শনিবার বেলা ১টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের আধুরপাড়া গ্রামের এক পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত যুবলীগ নেতা রিগেন তালুকদার তালুকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।