
ভিডিওতে ২৫-৩০ জনের একদল দুর্বৃত্তকে গুলি ছুড়তে দেখা গেছে। তাদের স্থানীয় একটি গ্রামে সারিবদ্ধ হয়ে সামনের দিকে গুলি ছুড়তে ছুড়তে এগোতে দেখা যায় এবং ১৩টি গুলি ছোড়ার শব্দ শোনা যায়।

চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়া শিশু মুহাম্মদ মেজবাহ উদ্ধার হলেও তাকে বাঁচানো যায়নি। ফায়ার সার্ভিসের চার ঘণ্টার চেষ্টায় আজ বুধবার রাত ৮টা ১০ মিনিটের দিকে তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর বড়ুয়াপাড়া এলাকায় একটি গভীর নলকূপের গর্তে পড়ে গেছে মিজবাহ নামের পাঁচ বছরের এক শিশু। আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের রাউজান উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের এক মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নগরীর বিভারলি হিলে রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এই মতবিনিময় সভা হয়।