
বেহাল দশা কাটছে না রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) অধীন ১২টি নগর স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের। সাত মাসের বেতন বকেয়া তাঁদের। এর আগে যে বেতন তাঁরা পেতেন, সাত মাস আগে তা অর্ধেকে নামিয়ে আনা হয়। কিন্তু কমানো সেই বেতনও মিলছে না। ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন এসব কর্মী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় দপ্তর থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদুল ইসলাম সাজু।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যথাযোগ্য মর্যাদায় ‘জোহা দিবস’ পালিত হয়েছে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ড. সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

প্রধান অভিযুক্ত সুমন মজুমদারকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া আরও আট শিক্ষার্থীকে নির্দিষ্ট মেয়াদে বহিষ্কার করা হয়েছে। তাঁদের মধ্যে সহযোগিতার অভিযোগে তিনজনকে তিন শিক্ষাবর্ষের জন্য এবং উসকানির অভিযোগে পাঁচজনকে এক শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে।