
মাদারীপুর শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরানবাজার মাছের আড়ত, মস্তফাপুরের পাইকারি মৎস্য আড়ত, রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরসহ জেলার বিভিন্ন বাজারে ইলিশ বেচার মহোৎসব চলে। আগামী ২২ দিন ইলিশ কেনা-বেচা ও বাজারজাত বন্ধ থাকবে, তাই এই ইলিশ মেলা করা হয়।

নিখোঁজের পর মাদারীপুরের রাজৈরে ফসলের জমি থেকে রবিউল মৃধা (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার আলমদস্তার এলাকার থেকে লাশটি উদ্ধার করা হয়।

মাদারীপুরের রাজৈরে দুই বাসের সংঘর্ষে চালকসহ প্রায় ১৫ জন আহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুরের রাজৈরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাই ও ছোট ভাইয়ের মধ্যে ধস্তাধস্তি ও মারামারি হয়। এ সময় ছোট ভাই লাভলু বয়াতী (৪৫) গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামে এ ঘটনা ঘ