
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলিসহ আরও দুজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ রোববার (২৮ জুন)। এই রায় ঘোষণা করবেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেছেন ‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা’ পলাশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।

রাজধানীর রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়াসিন খান পলাশের (৫০) মাথায় দুটি গুলি করে দুর্বৃত্তরা। গুলির আঘাতে তাঁর মস্তিষ্কের অর্ধেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রোপচারের পর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকেরা জানান, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

রাজধানীর রামপুরায় নিজ বাসার সামনে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন পুলিশের তালিকাভুক্ত এক সময়ের শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ (৫০)। যিনি ‘কাইল্লা পলাশ’ নামে পরিচিত। আজ শুক্রবার জুমার নামাজের পর বাসার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হেলমেট ও মাস্ক পরা দুই ব্যক্তি খুব কাছ...