
দুর্ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগীয় পরিবহন কর্মকর্তা চট্টগ্রামের নেতৃত্বে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন—ডিএমই (লোকো), চট্টগ্রাম, ডিভিশনাল ইঞ্জিনিয়ার-১ এবং বিভাগীয় চিকিৎসক, পাহাড়তলী, চট্টগ্রাম।

স্টেশনের দুই পাশের সচল ও অচল রেললাইন দখল করে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বসেছে পশুর হাট। প্রচুর গরু, ছাগল ও ভেড়ার পাশাপাশি ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। হঠাৎ সান্তাহার থেকে বগুড়াগামী একটি ট্রেন আসার সংকেত পেলে ইজারাদারের পক্ষ থেকে মাইকিং করে গরু ও লোকজন সরিয়ে নিতে বলা হয়।

নতুন নির্মিত রেললাইন থেকে চুরি হচ্ছে সংকেত (সিগন্যাল) ব্যবস্থার গুরুত্বপূর্ণ সরঞ্জাম। বিশেষ করে আখাউড়া-লাকসাম ও ঢাকা-যশোর রেলপথে এগুলো চুরি বাড়ছে। এতে সংকেতব্যবস্থা অকার্যকর হয়ে পড়ায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। চলতি মাসেই একটি ট্রেনের ইঞ্জিন ও লাগেজ বগি লাইনচ্যুত হয়েছে।

নড়াইলের লোহাগড়া উপজেলায় রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিল এক যুবকের লাশ। আজ সোমবার সকালে কাশিপুর ইউপির সারুলিয়া গ্রামের রেললাইনের পাশে লাশটি পাওয়া যায়।