
র্যাবের দাবি, শাওন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন।

রাজধানীর ডেমরায় অভিযান চালিয়ে হেরোইন, বিদেশি পিস্তল ও গুলিসহ মো. রনি ভূঁইয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় তাঁর কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন, একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

র্যাপিড অ্যাকশন ব্যাটায়িলন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠা করতে আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী কাইয়ুম গ্রুপের চার সদস্যকে পিস্তলসহ গ্রেপ্তার করেছে র্যাব-২। আজ সোমবার র্যাব-২ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রুবেল হোসেন ওরফে ভাতিজা রুবেল (২৯), মো. সাঈদুর রহমান সাঈদ ওরফে পিচ্চি সাঈদ (৪৩), মো. শরিফ (৩০) ও মো. শাওন...